Bengali

গ্রিন হাউজ গ্যাস ম্যানেজমেন্ট এ গ্র্যাজুয়েট সার্টিফিকেশন প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে লো কার্বন পৃথিবীতে শিক্ষার্থীদের পেশাগত ভাবে অবদান রাখার জন্য। জাতিসংঘের প্যারিস চুক্তি এখন কার্যকর হয়ে গেছে এবং সেই সাথে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর জন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এধরণের পদক্ষেপ বাস্তবায়নের জন্য দরকার নতুন প্রজন্মের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রিন হাইস গ্যাস ম্যানেজার। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি গ্রিন হাউজ গ্যাস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর সাথে অংশীদার হয়েছে যাতে করে এক ধরনের কাস্টমাইজড গ্রাজুয়েট প্রোগ্রাম পরিচালনা করতে পারে যা অন্য কোথাও সম্ভব না। 

অনেক দেশ গ্যাস নিঃসরণ কমানোর জন্য বাজারভিত্তিক পদ্ধতি ও অন্যান্য নিয়ম চালু করেছে। বর্তমানে ত্রিশের বেশি সমসাময়িক ও ক্রমবর্ধমান কার্বন বাজার রয়েছে। ইউএসএ তে রিজিওনাল গ্রিন হাউজ গ্যাস ইনিশিয়েটিভ এবং ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্স বোর্ড – এ দুই সংস্থা গ্রিন হাউজ গ্যাস নিয়ন্ত্রণ প্রোগ্রামের প্রতিনিধিত্ব করছে। ইপিএ এর ক্লিন পাওয়ার প্ল্যান ইলেক্ট্রিক পাওয়ার জেনারেশন থেকে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ করবে এবং আঞ্চলিক বাণিজ্য সুগম করবে।  

মিটিগেশন চাহিদা অনুসারে প্রায় ৪০০০০ উৎস থেকে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হয়। অনেকে এই নিঃসরণ কমাতে চায়, আর অন্যান্যরা বাধ্যতামূলক প্রোগ্রামে রিপোর্ট করে। এর পরেও বাকিরা প্রতিযোগিতামূলক সুবিধা চায়, শক্তির কার্যকরিতা বাড়াতে চায়, অথবা তুলে ধরতে চায় যে তারা পরিবেশগত  ইস্যুগুলো সিরিয়াসলি নিয়ে থাকে এবং বানিজ্যিক সুবিধা পর্যালোচনার জন্য উল্লেখযোগ্যক সংখ্যক বড় কর্পোরেশন অভ্যন্তরীণ মূল্য নির্ধারন করে থাকে।    

অনলাইন গ্র্যাজুয়েট সার্টিফিকেশন প্রোগ্রাম হলো  গ্রিন হাউজ গ্যাস কমানোর জন্য বৈশ্বিক গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড ও  প্রযুক্তি ব্যবহার করে সমসাময়িক জ্ঞান অর্জনের জন্য একটি শক্তিশালী মাধ্যম। বস্তুতপক্ষে এই প্রোগ্রাম পরিমাপণ, রিপোর্টিং, পর্যবেক্ষণ, প্রশমন, বানিজ্যিকিকরণ এবং গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ তুলে ধরে থাকে।  এটা বৈশ্বিকভাবে একটি অনলাইন প্রোগ্রাম হিসেবে পরিচালিত হয়। এর প্রথম ক্লাস চালু হবে জানুয়ারি ২০১৭ থেকে। 

প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে উৎসাহী ইনভায়রনমেন্টাল ও এনার্জি ম্যানেজার এবং ইন্ডাস্ট্রি, ব্যবসা ও সরকারি প্রফেশনালদের জন্য। এটি পলিসি ও কারিগরি জ্ঞান প্রদান করবে যাতে করে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশগত পারফরমেন্স ও নতুন ব্যবসার সুযোগ বাড়ানো যায়। এই প্রোগ্রামের গ্র্যাজুয়েটধারীরা গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর জন্য নিঃসরণ সংক্রান্ত তথ্য পরিমাপ, পর্যবেক্ষণ, এবং রিপোর্ট করতে পারবে যেন কস্ট ইফেক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট নীতি প্রয়োগ করা যায়। 

শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিডারদের কাছ থেকে পলিসির সাথে কমপ্লায়েন্ট যাতে হয় সেই অনুসায়ী গ্রিন হাউজ গ্যাস ম্যানেজমেন্ট  ইঞ্জিনিয়ারিং, ইকোনোমিক, আইন ও যুক্তিনির্ভর চিন্তা করা শিখতে পারবে।  

এই প্রোগ্রামে যেসব বিষয়বস্তু থাকবে তা হলোঃ 

  • জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রিন হাউজ গ্যাস ম্যানেজমেন্ট 

  • গ্রিন হাউজ গ্যাস পরিসংখ্যান বিষয়ক মৌলিক ধারণা 

  • এনার্জি সংক্রান্ত কার্যক্রমকে জোর দিয়ে গ্রিন হাউজ গ্যাস পরিমাপের পদ্ধতি 

  • এনার্জি ইফিশিয়েন্সি ও নবায়নযোগ্য এনার্জির প্রজেক্ট লেভেল মিটিগেশন 

  • কার্বন মার্কেট সহ মিটিগেশন পলিসি ও প্রোগ্রাম 

  • গ্রিন হাউজ গ্যাস ম্যানেজমেন্ট ডাটা সিস্টেম ও রিপোর্টিং 

  • নিঃসরণ এবং নিঃসরণ প্রশমন যাচাইকরণ